

Dibala - ( 50 gm )
Description
দিবালা ৪৫ ডব্লিউ পি (Dibala 45 WP) হলো একটি অত্যন্ত কার্যকরী অন্তর্বাহী (Systemic) ও স্পর্শক (Contact) গুণসম্পন্ন ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক। এতে কপার অক্সিক্লোরাইড (৪০%) এবং মেটালেক্সিল (৫%)-এর সমন্বয় রয়েছে। এটি গাছের ভেতরে প্রবেশ করে এবং বাইরে থেকে সুরক্ষা দিয়ে দ্বিমুখীভাবে রোগ দমন করে।
🌿 ব্যবহারের নিয়ম :
💧 প্রতি ১ লিটার পানিতে ২ গ্রাম বা ½ (হাফ) চা চামচ দিবালা ৪৫ ডব্লিউ পি ভালোভাবে মিশিয়ে আক্রান্ত গাছের পাতা, ডালপালা ও কাণ্ড সম্পূর্ণ ভিজিয়ে স্প্রে করতে হবে।
📌 আক্রান্ত গাছে: রোগের তীব্রতা অনুযায়ী ১০–১২ দিন পরপর ২–৩ বার স্প্রে করতে হবে।
🌿 উকারিতা :
✅ গাছের ভেতরে ও বাইরে থেকে রোগের বিরুদ্ধে দ্বিমুখী সুরক্ষা প্রদান করে।
✅ ছত্রাকের পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত রোগও কার্যকরভাবে দমন করে।
✅ ঢলে পড়া রোগ, পাতায় দাগ (স্পট), ফল পচা ও সাদা মরিচা রোগ দমনে অত্যন্ত কার্যকর।
✅ লেবু জাতিও গাছের সাইট্রাস ক্যানকার (Citrus Canker) ও স্ক্যাব (দাদ) রোগ নিয়ন্ত্রণে দারুণ কার্যকর।
✅ কাণ্ড পচা ও আঠা ঝরা (গ্যামোসিস/ফুট রট) রোগ দমনে কার্যকর।
✅ গাছকে সুস্থ, সবুজ ও রোগমুক্ত রাখতে সহায়তা করে। 🌱🍋🌿


