

Super Potash - ( 250 gm )
Description
সুপার পটাশ (SOP বা Sulfate of Potash) হলো গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পটাশিয়াম ও সালফারসমৃদ্ধ সার। এতে সাধারণত পটাশিয়াম (K₂O) প্রায় ৫০% এবং সালফার (S) প্রায় ১৭% থাকে। এটি গাছের ফুল ও ফলের বৃদ্ধি, ফলের আকার ও গুণগত মান উন্নত করতে এবং গাছের সামগ্রিক বৃদ্ধি ও শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পটাশিয়ামের ঘাটতিজনিত পাতার কিনারা হলুদ, বাদামি বা পোড়া হয়ে যাওয়ার সমস্যা কমাতে এটি কার্যকর।
ব্যবহারের নিয়মঃ
💧 পাতায় স্প্রে: প্রতি ১ লিটার পানিতে হাফ চামিচ বা ২–২.৫ গ্রাম সুপার পটাশ ভালোভাবে মিশিয়ে পুরো গাছে স্প্রে করতে হবে। সকালবেলা অথবা বিকেলে রোদ পড়ে যাওয়ার পর সার প্রয়োগ করবেন ।
📌 পটাশের ঘাটতি থাকলে: ১০–১৫ দিন পরপর ২–৩ বার প্রয়োগ করা যেতে পারে।
📌 নতুন পাতার বৃদ্ধি স্বাভাবিক হলে বারবার স্প্রে করার প্রয়োজন নেই।
🌱 মাটিতে প্রয়োগের নিয়ম: টবের মাটি হালকা ভেজা বা স্যাঁতসেঁতে থাকা অবস্থায় গাছের গোড়া থেকে ৩–৪ ইঞ্চি দূরে, টবের কিনারা ঘেঁষে বৃত্তাকারে সার ছিটিয়ে দিতে হবে। এরপর উপরিভাগের মাটির সঙ্গে হালকাভাবে মিশিয়ে পরিমাণমতো পানি দিতে হবে। মাটিতে এই সার দেওয়ার পর অন্তত ৩০ দিনের মধ্যে দ্বিতীয়বার মাটিতে আর কোনো পটাশ সার দেবেন না।
🪴 টবের সাইজ অনুযায়ী মাত্রা:
• ৮–১০ ইঞ্চি টব: ৩–৫ গ্রাম
• ১২–১৪ ইঞ্চি টব: ৫–৭ গ্রাম
• বড় টব/হাফ ড্রাম: ১০–১৫ গ্রাম
⚠️ সার কখনোই গাছের কাণ্ড বা গোড়ার একদম কাছে প্রয়োগ করবেন না এবং অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন না।
🌸 উপকারিতা 🌸
✅ পটাশের ঘাটতিজনিত পাতার কিনারা হলুদ/বাদামি হয়ে শুকিয়ে যাওয়া কমাতে সাহায্য করে।
✅ গাছের ফুল ও ফলের বৃদ্ধি এবং গুণগত মান উন্নত করতে সহায়তা করে।
✅ ফলের আকার, রং, স্বাদ ও পরিপক্বতা উন্নত করতে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
✅ গাছের শিকড়, কাণ্ড ও সামগ্রিক বৃদ্ধি শক্তিশালী করতে সহায়তা করে।
✅ গাছের পানি ব্যবস্থাপনা ও পরিবেশগত চাপ সহনশীলতা বাড়াতে সহায়তা করে।
✅ এতে থাকা সালফার গাছের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ ও প্রোটিন তৈরির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
✅ SOP-তে ক্লোরাইড না থাকায় ক্লোরাইড-সংবেদনশীল ফসলের জন্যও এটি উপযোগী পটাশিয়াম উৎস। 🌱🍅🥭🌿
