

Calcium Nitrate - (100 gm)
Description
ক্যালসিয়াম নাইট্রেট (Calcium Nitrate) সার গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পুষ্টি উপাদান সরবরাহ করে: ক্যালসিয়াম (Ca) এবং নাইট্রোজেন (N)। এটি মূলত ফুল আসার সময় থেকে ফল পরিপক্ক হওয়া পর্যন্ত ব্যবহার করা হয়। সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে এটি প্রয়োগ করলে ফলের গুণগত মান বৃদ্ধি পায় ।
ব্যবহারের নিয়ম
💧 প্রতি ১ লিটার পানিতে ২ থেকে ৩ গ্রাম বা হাফ চা চামচ ক্যালসিয়াম নাইট্রেট মিশিয়ে স্প্রে করতে হবে ।
📌 গাছে ফুল ফোটার পর থেকে ফল বড় হওয়ার সময় এটি ব্যবহারের উপযুক্ত সময়। .
📌 ফলের ফেটে যাওয়া বা পচে যাওয়া রোধ করতে এটি নিয়মিত বিরতিতে (যেমন ২-৪ সপ্তাহ পর পর) ব্যবহার করা যায়।
🌿 উপকারিতা 🌿
✅ গাছের কোষ প্রাচীর শক্তিশালী করে, ফলে গাছ ও ডালপালা মজবুত হয়।
✅ ফল ও সবজির গুণগত মান বৃদ্ধি করে এবং ফল ফেটে যাওয়া কমায়।
✅ টমেটো, মরিচ ও বেগুনের Blossom End Rot রোগ প্রতিরোধে সাহায্য করে।
✅ দ্রুত বৃদ্ধি ও নতুন পাতা গজাতে সহায়তা করে।
✅ সুস্থ, সবল ও শক্তিশালী শিকড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 🌱🍅🌶️🍆🌿
