Product Image
Product thumbnail

Top Potash - ( 100 gm )

55৳
In Stock

Description

টপ পটাশ (Top Potash) হলো পটাসিয়াম সমৃদ্ধ একটি বিশেষ সার, যা গাছের ফুল, ফল এবং শিকড়ের গঠন উন্নত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এতে সাধারণত কমপক্ষে ৫০% পটাশিয়াম এবং ১৭% সালফার থাকে এবং এতে কোনো ক্লোরিন না থাকায় শাকসবজি ও ফলমূলের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। এটি গাছের পাতার কিনারা পুড়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া সমস্যা ঠিক করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে।

🌿 ব্যবহারের নিয়ম :
💧 প্রতি ১ লিটার পানিতে ২–৩ গ্রাম বা ½ (হাফ) চা চামচ টপ পটাশ ভালোভাবে মিশিয়ে গাছের পাতা, ডালপালা ও কাণ্ডে সমানভাবে স্প্রে করতে হবে।
📌 ১০–১৫ দিন পরপর ২–৩ বার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।

🌿 উপকারিতা :
গাছের পাতার কিনারা বা চারপাশ পুড়ে যাওয়া রোধ করে।
✅ ফুল ও ফলের গঠন উন্নত করে এবং ফলের গুণগত মান বৃদ্ধি করে।
✅ ফলের আকার, রং, স্বাদ ও মিষ্টতা উন্নত করে।
✅ ফল ফেটে যাওয়া ও নরম হয়ে যাওয়ার প্রবণতা কমায়।
✅ পানিতে ১০০ ভাগ দ্রবণীয়, তাই গাছ সহজে গ্রহণ করতে পারে।
✅ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রতিকূল পরিবেশ সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করে। 🌱🥭🌿

No related products found.