Product Image
Product thumbnail

Saaf fungicide (20gm)

120৳
Chhatraknashak
In Stock

Description

সাফ (Saaf) হলো বাগানিদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও কার্যকরী একটি মিশ্র ছত্রাকনাশক (Fungicide)। এতে কার্বেন্ডাজিম (১২%) এবং ম্যানকোজেব (৬৩%) এর সমন্বয় রয়েছে। এটি গাছের ভেতরে প্রবেশ করে এবং বাইরে থেকে আবরণ তৈরি করে দ্বিমুখী সুরক্ষা প্রদান করে।

ব্যবহারের নিয়ম
💧 প্রতি ১ লিটার পানিতে ২ গ্রাম সাফ ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে।
📌 আক্রান্ত গাছে: রোগ দেখা দিলে ৭ দিন পরপর ২-৩ সপ্তাহ স্প্রে করতে হবে ।
📌 রোগ প্রতিরোধের জন্য: মাসে ১-২ বার স্প্রে করলে গাছে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা কমে যায় ।

🌿 উপকারিতা 🌿

✅ গাছের ভেতরে ও বাইরে থেকে ছত্রাকের বিরুদ্ধে দ্বিমুখী সুরক্ষা দেয়।
✅ লিফ স্পট, ব্লাইট, ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, ফল পচা ও ডাই-ব্যাক রোগ দমনে কার্যকর।
✅ বীজ ও মাটি ছত্রাকমুক্ত রাখতে সাহায্য করে।
✅ ফুল ঝরা ও ফল পচা কমায়।
✅ গাছকে সুস্থ, সবুজ ও রোগমুক্ত রাখতে সহায়তা করে। 🌱🍅🥭🌿