Pheromone Lure ( ফেরোমন লিউর )
Description
🌿 রেগুলার ফেরোমন
রেগুলার ফেরোমন হলো কৃত্রিম সেক্স ফেরোমনভিত্তিক জৈব পোকা দমন ব্যবস্থা। যা শসা, করলা, মিষ্টি কুমড়া, লাউ, পটল, ঝিঙা, বেগুনসহ বিভিন্ন সবজি ও ফল জাতীয় ফসলের ক্ষতিকর পুরুষ মাছি পোকা ও অন্যান্য পোকা দমনের জন্য একটি পরিবেশবান্ধব কার্যকর জৈব ফাঁদ। 🌱
এটি যেভাবে কাজ করেঃ
🎯 পুরুষ পোকাকে আকৃষ্ট করা: এই প্যাকেটের ভেতরে থাকা কাঠের ছোট টুকরো বা টোপটিতে কৃত্রিম উপায়ে স্ত্রী পোকার শরীরের বিশেষ গন্ধ বা হরমোন (ফেরোমন) মিশিয়ে দেওয়া থাকে। এই গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ মাছি পোকাগুলো ছুটে আসে।
🔄 প্রজনন চক্র ধ্বংস করা: পুরুষ পোকাগুলো ফাঁদে এসে আটকে মারা যাওয়ার ফলে স্ত্রী পোকাগুলো আর বংশবিস্তার বা ডিম পাড়তে পারে না। ফলে জমিতে ক্ষতিকর পোকার আক্রমণ প্রাকৃতিকভাবেই বন্ধ হয়ে যায়।
ব্যবহারের নিয়মঃ
📌 প্রথমে একটি স্বচ্ছ প্লাস্টিকের বোতল বা চারকোণা বৈয়ামের দুই পাশে ত্রিভুজ আকারে কেটে প্রবেশ পথ তৈরি করতে হবে। অথবা বাজারে যে ফেরমোন ফাদের কৌটা পাওয়া যায় সেটা ব্যাবহার করবেন।
📌 এরপর প্যাকেটের ভেতর থেকে ছিদ্রযুক্ত কাঠের টোপ বা লিউরটি বের করে বোতলের ভেতরের একদম উপরের দিকে ঝুলিয়ে দিতে হবে।
🌱 টবে/ছাদ বাগানে: আক্রান্ত বা ফলনশীল গাছের কাছে ১টি ফেরোমন ফাঁদ স্থাপন করুন।
📌 প্রতি ৬ শতাংশ জমির জন্য ১টি ফেরোমন ফাঁদ ব্যবহার করুন।
📌 ফাঁদটি ফুল ও ফল যে উচ্চতায় থাকে, সেই উচ্চতায় স্থাপন করুন।
🌸 ফুল আসার আগেই ফাঁদ স্থাপন করা ভালো।
💧 ফাঁদের টোপে সরাসরি পানি লাগতে দেবেন না।
🔄 প্রতি ৯০ দিন পর ফেরোমন টোপ পরিবর্তন করুন।
🌿 উপকারিতা 🌿
✅ সঠিক সময়ে ব্যাবহার করলে পেয়ারা, আম ও অন্যান্য ফলের মধ্যে পোকা হয় না।
✅ লাউ, কুমড়া, করলা, ঝিঙ্গা ইত্যাদি সবজি ছোট অবস্থায় বাকা বা হলুদ হয়ে ঝরে যায় না।
✅ এটি ব্যবহারে জমিতে অতিরিক্ত ক্ষতিকর রাসায়নিক কীটনাশক স্প্রে করার প্রয়োজন হয় না।
✅ এটি শুধুমাত্র নির্দিষ্ট ক্ষতিকারক পোকা ধ্বংস করে, ফলে উপকারী পোকা বা পরিবেশের কোনো ক্ষতি হয় না।
✅ পোকা দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনার (IPM) অংশ হিসেবে ব্যবহার করা যায়।
⚠️ সতর্কতা
💧 ফেরোমন টোপে যেন সরাসরি পানি না লাগে। 🧼 ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন।
No related products found.